ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অতিথি পাখিদের অভয়াশ্রম ঠাকুরগাঁও, দর্শনার্থীর ভিড়

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘিকে অতিথি পাখিদের অভয়াশ্রম বলা হয় রামরাই দিঘীকে। জেলায় এখনো শীতের প্রকোপ কম থাকায় এবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড় ডেরকা পাড়ায় অবস্থিত ডেরকা পুকুরেও অতিথি পাখির মুহুর্মুহু কলতানে ও কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে।


ডেরকা পুকুরের আয়তন মাত্র (শূন্য দশমিক) ০.৮৩ একর। মূলত পুকুরটি ডেরকা মাছের জন্য বিখ্যাত হলেও এবার অতিথি পাখির আগমন ঘটে।


জেলার রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘিকে অতিথি পাখিদের অভয়াশ্রম বলা হয় রামরাই দিঘিকে। এত অনেক অতিথি পাখির আগমন ঘটে। এর পাশাপাশি এবার ডেরকা পুকুরেও অতিথি পাখির আগমন ঘটেছে। আর এসব পাখি দেখতে স্থানীয়সহ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এই পাখি গুলো শীত প্রধান দেশ সুদূর সাইবেরিয়া থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।


পাখি দেখতে আসা আরমান হোসেন নামে এক দর্শনার্থী বলেন, কয়েক দিন হল ঢাকা থেকে বাড়ি এসেছি। এসে লোক মুখে শুনে এখানে দেখতে আসলাম। এখানে এসে আসলেই আমি মুগ্ধ। কারণ আশেপাশে অনেক গুলো পুকুর আছে কিন্তু অতিথি পাখি গুলো সেগুলো পুকুরে না থেকে এই পুকুরটিকেই তারা বেছে নিয়েছে। পাখির গুঞ্জন আর পরিবেশটা দেখে ভালোই লাগছে।


বান্দিগড় ডেরকা পাড়ার স্থানীয় সাহাবুর রহমান জানান, এর আগে এখানে এমন পাখি দেখা যায়নি। এবার এই পুকুরটিতে কয়েকশ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসেছে। এসব দেখতে অনেক মানুষ আসছে।


স্থানীয় সমসের আলী বলেন, এখানে অনেক গুলো পাখি এসেছে। পাখি গুলোকে যেন কেউ না ধরে বা তাদের বিচরণে বাঁধা না দেয় তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিশেষভাবে নজর রাখার অনুরোধ করছি।


ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, পাখিদের সুরক্ষার বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। সেখানে পাখিদের অভয়াশ্রম করতে না পারলেও কেউ যাতে তাদের নিধন করতে না পারে সে ব্যাপারে নজর রাখা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑